সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক
advertisement
খেলাধুলা

এশিয়া কাপের ধারাভাষ্যকর প্যানেলে নেই কোনো বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় ওয়ানডে ফরম্যাটে ছয় জাতির এবারের টুর্নামেন্টটি আয়োজন করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে এবারের আসর।

এবার এশিয়া কাপের সব কটি ম্যাচ সম্প্রচার করবে স্টার স্পোর্টস। তারাই এবারের আসরের জন্য ধারাভাষ্যকার প্যানেল তৈরি করেছেন। এবারের এশিয়া কাপ যাদের কণ্ঠে শোনা যাবে, তাদের মধ্যে ভারতের সর্বোচ্চ ১১ জন, পাকিস্তানের চারজন এবং ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার একজন করে থাকবেন। তবে সেখানে বাংলাদেশের কেউই নেই।

ধারাভাষ্যে- থাকছেন পাকিস্তানের সাবেক দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেল ও বাজিদ খান।

ভারতীয়দের হয়ে ধারাভাষ্যে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার ও সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী, সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার, বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর, সাবেক তারকা অলরাউন্ডার ইরফান পাঠান ও সাবেক ক্রিকেটার দীপ দাশগুপ্ত, হরভজন সিং, সঞ্জয় বাঙ্গার, পীযূষ চাওলা, মোহাম্মদ কাইফ, আদিত্য তারে এবং রজত ভাটিয়া।

এ ছাড়া শ্রীলঙ্কা থেকে সাবেক তারকা ক্রিকেটার মারভান আতাপাত্তু, ইংল্যান্ডের ডেমেনিক কর্ক ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন থাকবেন এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে। তবে অংশগ্রহণকারী দেশ বাংলাদেশ ও নেপাল থেকে কেউ থাকবেন না এবারের এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে।

যদিও দিন কয়েক আগে জানানো হয়েছিল, ১২ জনের কমেন্ট্রি প্যানেলে বাংলাদেশের আতাহার আলী খান থাকবেন। তবে এবারের আসর শুরুর ১১ দিন আগে লাল-সবুজের এই কণ্ঠযোদ্ধার থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রচার স্বত্ব পাওয়া স্টার স্পোর্টসের প্রকাশিত ছবিতে নেই আতাহার।

আতাহার আলীর পরিবর্তে অন্য কাউকেও নেওয়া হয়নি। এর ফলে এবারের এশিয়া কাপে বাংলাদেশ থেকে থাকবেন না কেউই।

আগামী ৩০ আগস্ট মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা নেপাল। পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে এবারের আসর। শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে।

অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ থাকার কারণে এবারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফরম্যাটে। এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ হবে, পাকিস্তানে চারটি আর শ্রীলঙ্কায় ৯টি। ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর।

আরও পড়ুন:

সবার আগে শেষ বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের টিকিট

সর্বশেষ পাওয়া সংবাদ