শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের পরপরই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন ওয়ানডে ও দুই টেস্টের এই সিরিজকে সামনে রেখে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে সূচি ঘোষণা করে বিসিবি।

সূচি অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে কিউইরা। এরপর তিন দিন অনুশীলন শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

৩০ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। সুপার ফোরে গিয়ে ফাইনাল পর্যন্ত উঠলে নিউজিল্যান্ড সিরিজের আগে খুব বেশি সময়ই পাবে না সাকিবের দল। ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনাল শেষে দেশে ফিরে দুই-একদিনও বিশ্রাম করার সুযোগ পাবে না ক্রিকেটাররা। ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজ শেষ করে ২৭ সেপ্টেম্বরই ধরতে হবে ভারতের বিমান। ২৯ ও ২ অক্টোবর গুয়াহাটিতে সাকিবদের খেলতে হবে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ। বিশ্বকপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে।

আর বিশ্বকাপ শেষে টেস্ট খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ডের টেস্ট দল। আগামী ২১ নভেম্বর আসবে টেস্ট দল। প্রথম টেস্ট ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আর দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও টেস্টের ভেন্যু কি হবে, তা এখনও জানায়নি বিসিবি।

আরও পড়ুন;

বেতন বাড়ল নারী ফুটবলারদের

অবসর ভেঙে ইংল্যান্ড দলে ফিরলেন স্টোকস

সর্বশেষ পাওয়া সংবাদ