বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইপিও বরাদ্দে ইক্যুয়াল ডিস্ট্রিবিউশন পদ্ধতিই কেন সেরা? ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব রিয়াজ

স্পোর্টস ডেস্ক : আটের দশক থেকে শুরু করে, পাকিস্তান বছরের পর বছর দুরন্ত সব পেসারদের উপহার দিয়েছে ক্রিকেট বিশ্বকে। ইমরান খান থেকে শুরু করে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার মহম্মদ আমির, মহম্মদ আসিফ, উমার গুল হয়ে এই প্রজন্মের শাহিন আফ্রিদি। আর এই তালিকায় অবশ্যই থাকবে আরও এক আগুনে পেসার ওয়াহাব রিয়াজ।

পাকিস্তানের বহু যুদ্ধের যোদ্ধা বুধবার (১৬ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন যে, তিনি আর দেশের জার্সিতে মাঠে নামবেন না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৮ বর্ষী বাঁ-হাতি এই পেসার। তবে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন।

পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে ও ৩৬টি টি-২০ খেলা ওয়াহাবের ঝুলিতে রয়েছে মোট ২৩৭টি উইকেট। হ্যারিস রউফ, মহম্মদ হাসনায়েন, শাহিন আফ্রিদি ও নাসিম শাহর মতো পেসাররা এখন পাকিস্তানের জার্সিতে দাপট দেখাচ্ছেন বিগত কয়েক বছর। ফলে ওয়াহাব হয়ে গিয়েছিলেন ব্রাত্য। ২০২০ সালের ডিসেম্বর মাসে শেষবার তিনি খেলেছিলেন সবুজ জার্সিতে। তারপর আর দেশের হয়ে সুযোগ পাননি তিনি।

ওয়াহাব এক বিবৃতিতে জানিয়েছেন যে, ‘আমি বিগত দুই বছর ধরেই অবসর নিয়ে কথা বলছি। ২০২৩ সালেই অবসর নেওয়ার টার্গেট করেছিলাম। এটা ভেবে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি যে, জাতীয় দলের হয়ে দেশের সেবায় আমার সেরাটাই দিয়েছি। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করা অত্যন্ত সম্মান ও গর্বের। আমি এই অধ্যায়কে ফেয়ারওয়েল জানিয়েই, নতুন অধ্যায় শুরু করছি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হয়ে। আশা করি আমি একই ভাবে বিনোদন দেওয়ার সঙ্গেই দর্শককে অনুপ্রাণিত করতে পারব। বিশ্বের সেরা সব প্রতিভাদের সঙ্গে খেলব এবার।’ ওয়াহাব বললে আজও সকলের চোখের সামনে ভেসে ওঠে, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের কথা। ওয়াহাবের সঙ্গে শেন ওয়াটসনের লড়াই নিয়ে আজও কথা হয়। ওয়াহাব সেদিন ওয়াটসনকে শুধু ক্রিজে দাঁড় করিয়ে রেখেছিলেন।

আরও পড়ুন:

সৌদির ক্লাব আল হিলালে যোগ দিলেন নেইমার

ক্রিকেটারদের বুঝতে হবে কখন থামতে হবে: সুজন

▐ সর্বশেষ পাওয়া সংবাদ