শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট দলে মনোবিজ্ঞানী

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে খেলোয়াড়দের মানসিক শক্তির উন্নতি ঘটাতে পারফরমেন্স মনোবিজ্ঞানী হিসেবে ফিল জোন্সকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের খেলোয়াড়দের সাথে নিবিড়ভাবে সাত দিন কাজ করবেন জোন্স। অবশ্য অনেক দিন ধরেই মনোবিজ্ঞানী নিয়োগের পরিকল্পনা করছিল বিসিবি।

এর আগেও জোন্সের সাথে কাজ করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরমেন্স বের করে আনতে এবং তাদের মানসিক শক্তির উন্নতিতে কাজ করবেন তারা।

বিসিবির সেট আপে মনোবিজ্ঞানী নতুন নয় এর আগে ২০১৮ সালের অক্টোবরে নিয়োগ দেয়া হয়েছিলো মনোবিজ্ঞানী আলী আজাদ খানকে। জিম্বাবুয়ের সিরিজে পার্টটাইম মনোবিজ্ঞানী নিয়োগ করে সাফল্যও পেয়েছিলো বাংলাদেশ দল।

২০১১ বিশ্বকাপের আগে বাংলাদেশের সাথে কাজ করেছিলেন ভারতীয় মনোবিজ্ঞানী সৌমেন্দ্র সাহা।

আরও পড়ুন:

এবারে ক্রিকেটে আসছে ‘লাল কার্ড’

জিপিএস যুগে প্রবেশ করলো বাংলাদেশের ক্রিকেট

মাহমুদউল্লাহর বাদ পড়ার কারণ জানতে চেয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

সর্বশেষ পাওয়া সংবাদ