শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচের সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তানের আকাঙ্খিত ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

কিন্তু, একই দিন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব নবরাত্রি থাকায় নিরাপত্তার কারণে ম্যাচটির ভেন্যু ও তারিখ পরিবর্তন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।ফলে, ভারতের ম্যাচ একদিন এগিয়ে ১৪ অক্টোবর নিয়ে আসে। এই ম্যাচের পরিবর্তনের কারণে পরিবর্তন আনতে হয়েছে আরও আটটি ম্যাচে। মোট ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি।

বুধবার (৯ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানায় আইসিসি।

নতুন সূচিতে পরিবর্তন এসেছে মোট ৯টি ম্যাচে। যার মধ্যে বাংলাদেশের আছে তিন ম্যাচ। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলোর সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

আগের সূচি অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ছিল ১০ অক্টোবর। নতুন সূচিতেও একই দিন খেলা হবে। তবে, এগিয়েছে সময়। আগের সময়ে বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর আড়াইটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও এখন শুরু হবে সকাল ১১টায়। দ্বিতীয় পরিবর্তন নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের তারিখ ও শুরুর সময়, বদল এসেছে দুটোতেই। আগে ১৪ অক্টোবর সকাল ১১টায় খেলা হওয়ার কথা থাকলেওনেতুন সূচি অনুযায়ী ম্যাচ হবে ১৩ অক্টোবর দুপুর আড়াইটায়। অর্থাৎ, একদিন এগিয়ে আনা হয়েছে ম্যাচ। তৃতীয় পরিবর্তনটা অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১২ নভেম্বরের ম্যাচটিও একদিন এগিয়ে আনা হয়েছে। এটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। তবে, এই ম্যাচের সময় অপরিবর্তিত। খেলা মাঠে গড়াবে সকাল ১১টায়। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।

আরও পড়ুন:

এশিয়া কাপের সময় পরিবর্তন

ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি পেল পাকিস্তান

সবার আগে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

সর্বশেষ পাওয়া সংবাদ