শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

এশিয়া কাপের সময় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : ৩০ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপের সূচি আগেই চূড়ান্ত করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ছয় দলের টুর্নামেন্ট শুরু হবে ৩০ আগস্ট থেকে। পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে মোট ১৩টি ম্যাচ।

সূচি চূড়ান্ত করলেও সোমবার (৭ আগস্ট) পূর্ব নির্ধারিত সূচিতে বদল এনেছে এসিসি। এমনটিই জানা গেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে।

জিও নিউজের প্রতিবেদনে জানা যায়, আগের সূচি অনুযায়ী এশিয়া কাপের ম্যাচগুলো ভিন্ন ভিন্ন সময়ে শুরু হওয়ার কথা ছিল। নতুন সূচিতে সবগুলো ম্যাচ শুরু হবে একই সময়ে। খেলাগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। টস অনুষ্ঠিত হবে ম্যাচ শুরুর আধঘন্টা আগে, অর্থাৎ বেলা তিনটায়।

দুই গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপে অংশ নিবে ছয়টি দেশ । ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। ‘বি’ গ্রুপে থাকা বাকি তিন দল—শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ হবে পাকিস্তানের মুলতানে। উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা।

বিশ্বকাপের বছর হওয়ায় এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। যা মূলত দলগুলোকে বিশ্বকাপের প্রস্তুতি নিতে এবং খেলোয়াড়দের নিজেদের ঝালিয়ে নিতে সাহায্য করবে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

আরও পড়ুন:

ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি পেল পাকিস্তান

সবার আগে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

সর্বশেষ পাওয়া সংবাদ