শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

‘যারা এইচএসসি দিবি,পড়াশোনা করে লাভ নাই তোদের’- ক্রিকেটার মুনিম শাহরিয়ার

কর্পোরেট সংবাদ ডেস্ক: এইচএসসি-২০২৩ পরীক্ষা এক মাস বা দুই মাস পেছানো অথবা সিলেবাস কমানোর দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভ কে কেন্দ্র করে বাংলাদেশ জাতিয় দলের ক্রিকেটার মুনিম শাহরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ।পোস্টে আন্দোলনকৃত শিক্ষাথীদের পড়াশোনা ছেড়ে কর্ম দক্ষতা অর্জনের জন্য ক্ষোভ ঝেড়েছেন এই ক্রিকেটার ।

নিচে পুরো পোস্ট টি তুলে ধরা হলো-

‘তোরা (স্নেহ মাখা তুই সম্মোধন) যারা এইচ এস সি দিবি এবার তোদেরকে বলছি যে , পড়াশোনা করে লাভ নাই তোদের। কারণ তোরা যদি সেই মাপের ছাত্র হইতিস তাহলে এরকম আন্দোলনে নামতি না। এর চেয়ে ভালো তোরা ব্যবসা কর, ফ্রিল্যান্সিং কর, কারিগরি দক্ষতা অর্জন কর, ক্রিয়েটিভ কিছু কর।কারণ তোরা আধা আধা পড়াশোনা করে চাকরি করে সেলারি পাবি হাইয়েস্ট ২০-২৫ হাজার (তাও পাওয়া যাবে কিনা সন্দেহ )। আজ থেকে ৫-৬ বছর পর এই টাকা কিছুই না। এখন তোরা পরীক্ষার জন্য যতটুকু পড়বি ততটুকুই লস।’

এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ