শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই
advertisement
খেলাধুলা

বল পরিবর্তন আম্পায়ারদের সিদ্ধান্ত: আইসিসি

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের শেষ দিন বল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই ‘বল পরিবর্তনের’ কারণে ম্যাচটি তাদের হারতে হয়েছে বলেও মন্তব্যও করেছেন অস্ট্রেলিয়ার কোচ এন্ড্র ম্যাকডোনাল্ড, ওপেনার উসমান খাজা, সাবেক ক্রিকেটার রিকি পন্টিংসহ আর অনেকে। বল পরিবর্তনের বিষয়টি আইসিসিকে খতিয়ে দেখতে বলেন তারা।

বিষয়টি নিয়ে স্পস্ট বার্তা দিয়েছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একজন মুখপাত্র। তিনি জানান, বল পরিবর্তন আম্পায়ারদের সিদ্ধান্ত।

ওভালে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের শেষ দিন ৩৮৪ রানের টার্গেটে ৩ উইকেটে ২৬৪ রান করেছিল অস্ট্রেলিয়া। এরপর ৩৭তম ওভারে ইংল্যান্ড পেসার মার্ক উডের বাউন্সার খাজার হেলমেটে গিয়ে আঘাত করে। হেলমেটে বল লাগায় মাঠের দুই আম্পায়ার জোয়েল উইলসন এবং কুমার ধর্মসেনা মনে করেছিলেন, হেলমেটে লেগে বলের আকৃতি পাল্টে গিয়েছে। এজন্য ঐ বলটি বদলে আরেকটি বল নেন দুই অনফিল্ড আম্পায়ার।

এরপর অস্ট্রেলিয়ার ইনিংসে ধ্বস নামে। ৩৩৪ রানেই অলআউট হয় টেস্ট হারে অসিরা। ৪৯ রানের জয়ে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ হারায় অসিরা। ম্যাচ শেষে বল পরিবর্তনের অভিযোগ তুলেন অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড, ‘এখানে কোন সন্দেহ নেই ম্যাচের পরিস্থিতি বদলে গেছে। আমি বলবো, বল পরিবর্তন বড় ধরনের প্রভাব ফেলেছে।’

ম্যাচ শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে খাজা বলেন, ‘আমি ধর্মসেনাকে বলেছি, আগে যেটি দিয়ে খেলছিলাম, সেই বল নয়। আমি তো এখানে বলের নাম লেখা দেখতে পাচ্ছি। পুরাতন বলে কিভাবে নাম লেখা থাকে?

ঐ ম্যাচের বল পরিবর্তন নিয়ে মুখে খুলেছে আইসিসির এক মুখপাত্র। তিনি বলেন, ‘ম্যাচের মধ্যে আম্পায়ারের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে আইসিসি কোনও মন্তব্য করবে না। প্রতিটা ম্যাচ শুরুর আগে বল বেছে নেওয়া হয়। পরিস্থিতি অনুযায়ী ম্যাচের বল পরিবর্তন হয়ে থাকে।

এমসিসির নিয়ম অনুযায়ী, ইনিংসের কোন সময় যদি বল পরিবর্তন করতে হয়, তখন আগের বলের কাছাকাছি মানের একটি বল নির্বাচন করবে আম্পায়াররা।

আরও পড়ুন:

বিচ্ছেদের আভাস দিলেন শোয়েব!

অধিনায়কত্ব থেকে সরে দাড়ালেন তামিম

সর্বশেষ পাওয়া সংবাদ