শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই
advertisement
খেলাধুলা

বিচ্ছেদের আভাস দিলেন শোয়েব!

অনলাইন ডেস্ক: শোয়েব মালিক আর সানিয়া মির্জার দাম্পত্য সম্পর্কে ভাঙনের গুঞ্জনটা বেশ পুরোনো। ভারত-পাকিস্তান-বাংলাদেশের গণমাধ্যমে এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কত এক বছর ধরে বহু সংবাদ প্রকাশ হয়েছে। এবার সেই গুঞ্জনে যেন সত্যি হতে চলছে। যার প্রমাণ খোদ শোয়েব মালিকই দিয়েছেন।

পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ‘সানিয়ার স্বামী’ পরিচয় মুছে ফেলেছেন।  যা দেখে অনেকের ধারণা, পাকিস্তানি ক্রিকেট তারকার সঙ্গে ভারতীয় টেনিস তারকার সম্পর্ক হয়তো এরই মধ্যে ভেঙে গেছে। 

এদিকে অনেক দিন ধরেই দুজনকে একসঙ্গে দেখা না যাওয়ায় গুঞ্জন আরও গতি পাচ্ছে। যদিও বিয়ে ভাঙনের নতুন এই গুঞ্জন নিয়ে শোয়েব–সানিয়া এখনো মুখ খোলেননি।

শোয়েব মালিক এতোদিন নিজের ইনেস্টাগ্রামের বায়োতে নিজেকে পরিচয় করিয়ে দিতেন ‘একজন সুপারউইমেন সানিয়া মির্জার স্বামী’ বলে। এই পরিচয়টি এখন নেই। এর বদলে আছে ‘লিভ আনব্রোকেন’। বায়োতে সন্তানের বাবা এবং অ্যাথলেট পরিচয় আগেও ছিল, এখনো আছে। অর্থাৎ সানিয়ার স্বামী পরিচয়টাই শুধু আড়াল করেছেন শোয়েব।

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আর এই কারণেই নেটিজেনরা মনে করছেন বিচ্ছেদ হয়েছে তাদের মাঝে। অবশ্য গত বছরের নভেম্বরেও শোয়েব–সানিয়ার সম্পর্কে ভাঙন প্রায় নিশ্চিত বলে গুঞ্জন দেখা দিয়েছিল। যদিও পরে তা মিথ্যা হিসেবে প্রমাণ হয়। 

ভারতের সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া আর পাকিস্তানের ক্রিকেটার শোয়েবের বিয়ে হয় ২০১০ সালে। এর আট বছর পর এই দম্পতির ঘরে আসে ছেলে ইজান মির্জা–মালিক। বিয়ের প্রথম এক দশক ভালোই কেটেছে তাদের। তবে এক বছর ধরে একাধিকবার শোয়েব–সানিয়ার সংসার ভাঙা নিয়ে গুঞ্জন উঠেছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ