শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই
advertisement
খেলাধুলা

কে হচ্ছেন নতুন অধিনায়ক, যা বললেন পাপন !

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে বৃহস্পতিবার (৩ আগস্ট) ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন-তামিম ছাড়াও সেখানে ছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানান, তিনি আর অধিনায়কত্ব করবেন না। দায়িত্ব থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন। এখন থেকে দলে খেলবেন শুধুই একজন খেলোয়াড় হিসেবে।

তবে তামিমের পরিবর্তে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন কে? সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা এমন কাউকে অধিনায়ক বানাব না, যাকে বানালে দলের মধ্যে বিতর্ক সৃষ্টি হবে। সবার সঙ্গে কথা বলে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য একজনকেই অধিনায়ক করব। আশা করছি চার-পাঁচ দিনের মধ্যে জানাতে পারব। তবে যাকেই অধিনায়ক বানানো হোক না কেন, সাকিব-তামিম-মুশফিকদের তাকে গাইড করতে হবে।’

অন্যদিকে, তামিমের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন,  ‘এটা আমাদের জন্য অবশ্যই একটা ধাক্কা। আমিও জেনেছি ও আসার পর। এই সিদ্ধান্তের জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমরা এটাই চাই, তামিম ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসুক। ছন্দে ফিরে নিজের খেলাটা খেলুক। বিশ্বকাপে ভালো করুক।’

কর্পোরেট সংবাদ/ এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ