বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইপিও বরাদ্দে ইক্যুয়াল ডিস্ট্রিবিউশন পদ্ধতিই কেন সেরা? ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

রোনাল্ডো নয়, তারকাদের সৌদির পথ খুলে দিয়েছেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক : বুন্দেস লিগার ক্লাব মেইঞ্জ এর কোচ বো সভেনসনের মতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নয়, করিম বেনজেমা আল ইত্তিহাদে যোগ দেয়ায় আন্তর্জাতিক তারকাদের সৌদি প্রো লিগে যোগ দেয়ার পথ খুলে দিয়েছে। শীর্ষ তারকাদের সৌদি প্রো লিগের দিকে ঝুঁকে পড়ার প্রবনতা সার্বিকভাবে জার্মানি ও ইউরোপীয় ফুটবলের জন্য হুমকি বলেও মনে করেন তিনি।

বিল্ড পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সভেনসন বলেন, বিষয়টিকে আমি গুরুত্ব সহিত নিয়েছি। এটি চীনের চেয়ে ভিন্ন। চীনে প্রতিটি ক্লাবে কেবল তিনজন বিদেশী খেলতে পারে। যে কারণে বড় তারকারা চীনে যেতে আগ্রহী হয়নি।

আমার মতে ৩৮ বছর বয়সী রোনাল্ডো সৌদি আরবের দিকে শীর্ষ তারকাদের নিতে পারেননি। বরং কাজটি করেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলেই মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো বেনজেমা। এর দ্বারা অন্যদের দরজাও খুলে গেছে। সেখানে অর্থের সরবরাহ এতটাই যে, প্রিমিয়ার লিগও খেলোয়াড়দের আটকে রাখতে পারবে না। বিষয়টি কতদূর গড়াতে পারে তা ভেবেই আমি উদ্বিগ্ন।

ডেনিস ওই সাবেক ফুটবল তারকা বলেন, দীর্ঘ ১৪ বছর রিয়াল মাদ্রিদে কাটানো করিম বেনজেমাকে আল ইত্তিহাদে চুক্তিবদ্ধ করানোর মাধ্যমে সৌদি আরব আরো দশ হাই প্রোফাইল তারকাকে তাদের ঘরোয়া লিগে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। যেটি তাদের লিগের মান সীমানার বাইরে ছড়িয়ে দিতে সক্ষম হবে। ২০৩০ সালের বিশ^কাপ ফুটবল আয়োজনেরও লক্ষ্য স্থির করেছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি।

এবারের গ্রীষ্মকালীন দল বদলে তারকাদের বড় একটি অংশকে সৌদি প্রো লিগে ঝুকে পড়তে দেখা যাচ্ছে। রিয়াদ মাহরেজ, অ্যালান সেন্ট-ম্যাক্সিমাইন, এডুয়ার্ড মেন্ডি ও এগলো কন্টের মতো তারকারা সেখানে ভীড় জমাচ্ছেন। সেখানে যোগ দিতে যাওয়া আরেক বড় তারকার নাম সাদিও মানে। যিনি যোগ দিতে পারেন আল নাসরে।

আরও পড়ুন:

ইংরেজি শিখছেন মেসি !

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তন

রোনালদোর আল-নাসরে যোগ দিলেন সাদিও মানে

▐ সর্বশেষ পাওয়া সংবাদ