শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
খেলাধুলা

হেড থেকে গোলে রেকর্ড গড়লেন রোনালদো

খেলাধুলা: শেষঅবদি ক্রিস্টিয়ানো রোনালদোর মনে স্বস্তি ফিরলো । মোনাস্তিরের বিপক্ষে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ ম্যাচে তার গোলেই ঘুরে দাঁড়ায় আল নাসর এবং জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।

আর এক গোল করেই রেকর্ডের পাতায় নাম লিখেছেন রোনালদো। ৪২ মিনিটে তালিস্কার গোলে এগিয়ে যায় আল নাসর। কিন্তু ৬৬ মিনিটে আলি লাজামির আত্মঘাতী গোলে লিড ধরে রাখতে পারেনি তারা।

৭৪ মিনিটে ডান দিক থেকে লম্বা ক্রসে ব্যাকপোস্টের সামনে থেকে হেড করেন রোনালদো। গোলকিপারকে কোনও সুযোগ না দিয়ে জালে জড়ায় বল। বাধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন পর্তুগিজ ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে রেকর্ড ১৪৫তম গোল করলেন তিনি। পেছনে ফেললেন সর্বকালের শীর্ষ হেড গোলদাতা গার্ড মুলারকে। জার্মান কিংবদন্তি ১৪৪টি গোল করেছিলেন হেড থেকে। আর এনিয়ে টানা ২২তম মৌসুমে গোল করলেন রোনালদো।

এরপর আর ফিরে তাকাতে হয়নি আল নাসরকে। শেষ তিন মিনিটে দুই গোল করে তারা। আব্দুলেলাহ আল আমরি ও আব্দুলআজিজ সৌদ আল এলেবাই করেন গোল দুটি।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ