শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
খেলাধুলা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মাঝেই বাজতে শুরু করবে টি-টোয়েন্টির ডামাডোল। ২০২৪ সালে টি-টোয়েন্টি ওভারের এই বৈশ্বিক আসরের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আর জুন মাস জুড়েই থাকবে এই বিশ্বকাপ।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের ৪ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার পর্দা নামবে ৩০ জুন। এবার বিশ্বকাপে একদম নতুন কিছু ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ গড়ানোর সম্ভাবনা রয়েছে। আর অনুমিতভাবেই সেই ভেন্যুগুলো যুক্তরাষ্ট্রের। ফ্লোরিডা ছাড়াও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সংক্ষিপ্ত তালিকায় আছে মরিসভিলা, ডালাস ও নিউইয়র্ক।

এই আসরে মোট ২০টি দল খেলবে। এর মধ্যে পাঁচটি করে দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডে। আর প্রতি গ্রুপের সেরা দুই দল সুপার-৮ এ জায়গা করে নেবে। শেষ আটে দুই গ্রুপে চারটি করে দল খেলবে। এরপর প্রতিটি গ্রুপ থেকে দুটি করে শেষ চারে উঠবে, এরপর ফাইনাল।

বৈশ্বিক এই আসরের ১২ দল আগেই নিশ্চিত হয়েছিল। স্বাগতিক দুই দলের সঙ্গে ২০২২ বিশ্বকাপের শীর্ষ ৮ দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা সরাসরি খেলবে। এ ছাড়া র‍্যাঙ্কিং বিবেচনায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। আর বিশ্বের পাঁচ অঞ্চল থেকে জায়গা পাবে আরও ৮ দল।

এদিকে ইউরোপ অঞ্চল থেকে সবার আগে উঠে এসেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। অন্যদিকে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে পাপুয়া নিউগিনি। ফিলিপাইনকে ১০০ রানে হারিয়ে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের পর বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হয় নিউগিনির।

কোয়ালিফায়ার খেলে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি মূল পর্ব নিশ্চিত করলো। বাকি পাঁচ দল নির্ধারণ হবে আমেরিকা (একটি), আফ্রিকা (দুটি) ও এশিয়া (দুটি) থেকে। সামনেই হবে এই অঞ্চলগুলোর বাছাইপর্ব।

আরও পড়ুন:

টাকার জন্য সৌদির কাছে বিক্রি হয়েছেন রোনাল্ডো!

এসএসসিতে প্রশংসনীয় ফলাফল মারুফা’র

এবার হরমনপ্রীতের সমালোচনা করলেন শহীদ আফ্রিদি

সর্বশেষ পাওয়া সংবাদ