শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
খেলাধুলা

টাকার জন্য সৌদির কাছে বিক্রি হয়েছেন রোনাল্ডো!

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের প্রো লিগে খেলেছেন নাইজেরীয় তারকা ওডিয়ন ইঘালো। তিনি বলেছেন শুধুমাত্র টাকার জন্যই তিনি এই কাজটি করেছেন। তার দাবী পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানোর রোনাল্ডোও একই কাজটি করছেন। শুধুমাত্র টাকার লোভেই তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। সেখানে ফুটবলের প্রতি কোন আবেগ নেই।

আল হিলালের হয়ে গত মৌসুমে সৌদি প্রো লিগে শীর্ষ গোলদাতা ছিলেন নাইজেরীয় তারকা ইঘালো। মৌসুম শেষে অবশ্য তিনি ক্লবটি ছেড়ে দিয়েছেন। তার দাবী কেবল অর্থের লোভেই তিনি মধ্যপ্রাচ্যের ওই দেশে পাড়ি জমিয়েছিলেন। রোনাল্ডোও একই কাজ করেছেন। যোগ দিয়েছেন আল নাসরে। যেখানে এখন যুক্ত হয়েছেন করিম বেনজেমা।

ওমা স্পোর্টস টিভিকে দেয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সি ইঘালো বলেন, ‘তরুণ বয়সে অবশ্যই আপনার আবেগ থাকবে। ওই সময় আপনি টাকার বিষয়টি আমলেই নিবেন না। কিন্তু যখন আমার মতো বয়স হবে, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আমি জানিনা ক্যারিয়ার এক বছর থাকবে, নাকি দুই বছর। কখন সৃস্টিকর্তা সেটি বন্ধ করতে বলবেন।’

আমি জানি এটি তিন বছরের বেশী হবে না। পুরো জীবন আমি আবেগ নিয়ে খেলেছি। এখন খেলছি অর্থের লোভে। আমি ওইসব খেলোয়াড়দের মতো নই যে বলে বেড়াবো ‘ আমি ভালবাসার কারণে খেলছি। দিন শেষে সেখানে অর্থের হাতছানি।’

রোনালদো কি ভালবাসার টানে খেলছেন? আমি সারা জীবনে যা আয় করেছি, তার অন্তত শতগুন বেশী অর্থ আয় করেছেন তিনি। তারপরও তিনি সৌদি আরবে গেছেন। তিনি কি আবেগের তাড়নায় গেছেন? আসলে টাকার জন্য গেছেন।

এই গ্রীষ্মে বেশ কয়েকজন খেলোয়াড় সৌদিতে পাড়ি জমাচ্ছেন। যেখানে সর্বশেষ যুক্ত হয়েছেন জর্ডান হেন্ডারসন। এই তালিকায় আছেন করিম বেনজেমা, এনগোলে কন্টে, রুবেন নেভেস ও রবার্তো ফিরমিনহোর মতো নামীদামি তারকারা।

আরও পড়ুন:

এসএসসিতে প্রশংসনীয় ফলাফল মারুফা’র

এবার হরমনপ্রীতের সমালোচনা করলেন শহীদ আফ্রিদি

সর্বশেষ পাওয়া সংবাদ