শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
খেলাধুলা

এসএসসিতে প্রশংসনীয় ফলাফল মারুফা’র

অনলাইন ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতার।

শুক্রবার (২৮ জুলাই) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এই তথ্য জানা যায়। তিনি ৪ দশমিক ৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন মারুফা। এই ফলাফলে সন্তুষ্ট তিনি।

মারুফা বলেন, সবার দোয়ায় আমি এই রেজাল্ট করেছি। সবাই দোয়া করবেন, খেলাধুলার সঙ্গে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।

মারুফার বাবা মোহাম্মদ আইমুল্লাহ জানান, আমার মেয়ে খেলাধুলা করেও যে রেজাল্ট করেছে, তাতে আমি অনেক খুশি। আপনারা দোয়া করবেন, আগামী দিনেও যেন সে আরও ভালো রেজাল্ট করতে পারে।

মারুফার বাড়ি নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টার পাড়ায়। অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা পান মারুফা। সম্প্রতি শেষ হওয়া সিরিজেও তার বলিংয়ে তোপের মুখে পড়ে ভারত। প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে তিনি বড় ভূমিকা রাখেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ