বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পোশাক শ্রমিকদের নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই, বর্ধিত বেতন মিলবে জানুয়ারিতে আইপিও বরাদ্দে ইক্যুয়াল ডিস্ট্রিবিউশন পদ্ধতিই কেন সেরা? ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি
advertisement
শেয়ারবাজার

ডিএস৩০ সূচক সমন্বয়: বাদ ৫ টি, যোগ হল ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজারমূলধনের দিক থেকে শীর্ষ অবস্থানে থাকা ৩০ কোম্পানি নিয়ে গঠিত মূল্যসূচক ডিএস৩০ সমন্বয় করা হয়েছে। সমন্বিত সূচকে নতুন করে ৫ টি কোম্পানি যোগ হয়েছে ও বাদ পড়েছে ৫ টি কোম্পানি।

সমন্বিত সূচকটি আগামী ২২ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমন্বিত সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো : সামিট পাওয়ার লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

সমন্বিত সূচকে যোগ হওয়া কোম্পানিগুলো হলো : আইএফআইসি ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ