বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইপিও বরাদ্দে ইক্যুয়াল ডিস্ট্রিবিউশন পদ্ধতিই কেন সেরা? ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
advertisement
শেয়ারবাজার

ক্যাটাগরি পরিবর্তন দুই কোম্পানির

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনা ও দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে।
গ্রিন-সুকুক আল ইসতিসনা: প্রথম বছরের প্রথম ও দ্বিতীয়ার্ধের জন্য ৫ দশমিক ৮০ শতাংশ হারে মোট ১১ দশমিক ৬০ শতাংশ রিটার্ন দিয়েছে এ সুকুকটির ট্রাস্টি। এ রিটার্ন এরই মধ্যে সুকুকধারীদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টে পাঠানোয় কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আজ থেকেই ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি।

দেশ গার্মেন্টস: ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছিল দেশ গার্মেন্টস লিমিটেডের পর্ষদ। এ লভ্যাংশ এরই মধ্যে বিতরণ করায় কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আজ থেকেই ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ