বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইপিও বরাদ্দে ইক্যুয়াল ডিস্ট্রিবিউশন পদ্ধতিই কেন সেরা? ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
advertisement
শেয়ারবাজার

স্ট্যান্ডার্ড সিরামিকসের পর্ষদ সভা আজ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের পর্ষদ সভা আজ ১৮ জানুয়ারি দুপুর ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, জানুয়ারী-মার্চ ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। এ বছরের ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৪২ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোন শতাংশ লভ্যাংশের সুপারিশ করেনি স্ট্যান্ডার্ড সিরামিকসের পর্ষদ। এ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে লোকসান ২ টাকা ৯৯ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল (আয়) ২৪ পয়সা। সর্বশেষ ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬ টাকা ৬৬ পয়সায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ