শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
শেয়ারবাজার

সূচকের উত্থানে কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯০টি কোম্পানির ১০ কোটি ২৮ লক্ষ ৪৬ হাজার ৯৬৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩০৪ কোটি ১০ লাখ ২৪ হাজার ৬২৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৭৩.৪৪ পয়েন্ট বেড়ে ৫১৭৮.৮৭ ডিএস-৩০ মূল্য সূচক ২৬.৪২ পয়েন্ট বেড়ে ১৯০৮.৩২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১২.৪০ পয়েন্ট বেড়ে ১১৫২.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২৩২টির, কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- স্কয়ার ফার্মা, একমি ল্যাব, ওয়াইম্যাক্স, এশিয়াটিক ল্যাবঃ, এনআরবি ব্যাংক, ইন্ট্র্যাকো রি-ফুয়েলিং, জিপি, অগ্নি সিস্টেম, ফাইন ফুডস ও ওরিয়ন ইনফিউশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এওএল, সিএপিএম আইবিবিএল মি. ফা., একমি ল্যাব, সোনারগাঁও টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, বীকন ফার্মা, ওয়াইম্যাক্স, ফাইন ফুডস, পিপলস ইন্সুঃ ও স্কয়ার ফার্মা।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ড্রাগন সোয়েটার, ওয়াটা কেমিক্যাল, এইচআর টেক্স, ফ্যামিলি টেক্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মি. ফা., আল-হাজ¦টেক্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রগ্রেসিভ লাইভ, বিবিএস ক্যাবলস ও নরদার্ন ইন্সুঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৬০০৭৫৮২৬৯১৩.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ