শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
শেয়ারবাজার

চলতি বছরে প্রথম প্রান্তিকে ম্যাকসন্স স্পিনিংয়ের লোকসান বেড়েছে

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং চলতি বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭১ পয়সা লোকসান হয়েছে যা গত বছরের প্রথম প্রান্তিকে ছিল শেয়ার প্রতি ১ টাকা ০৬ পয়সা এবং গত ৩০ জুন, ২০২৪ এনএভি ছিল ১২.২৯ টাকা যা ৩০ সেপ্টেম্বর ২০২৪ এ ১০.৬২ টাকায় দারায়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৫১ পয়সা যা আগের বছর একই সময় ছিল মাইনাস ৭৪পয়সা।

বছরের প্রথম প্রান্তিকে লোকসানের কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেতন-মজুরি, কাঁচামালের ব্যয় বৃদ্ধি, ঋণের সুদ ব্যয় ও অন্যান্য আর্থিক ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিংয়ের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৩৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার। রিজার্বে রয়েছে ৬ কোটি ৯৬ লাখ টাকা। বর্তমানে কোম্পানির মোট শেয়ারের ৩০ শতাংশ এর উদ্যোক্তা পরিচালক, ৫.৫২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকী ৬৪.৪৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে । পুঁজিবাজারে তালিকাভক্ত হয়ে বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ