শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
শেয়ারবাজার

বিনিয়োগের আগে জেনে নিন ফাস ফাইন্যান্স সম্পর্কে

মো: মাহিদুল ইসলাম।। বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির (পিই রেশিও) যত কম বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারনত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয় এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আর ও বেশি গুরুত্বপূর্ন হচ্ছে নিট সম্পদ মূল্য (এনভি), এটা যত বেশী বিনিয়োগের জন্য ততই উত্তম ।

ডিএসই সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -৪৭.৮৪ টাকা যা ২০২১ সালে ছিল ১৯.৯৪ টাকা, ২০২০ সালে ছিল -১৪.৬১ টাকা, ২০১৯ সালে ছিল -১০.১২ টাকা ও ২০১৮ সালে ছিল .৮৫ টাকা। কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনভি) হয়েছে ২০২৩ সালের -৮৬.১৪ টাকা, ২০২১ সালে ছিল -৩৩.৩২ টাকা, ২০২০ সালে ছিল -১৩.৪০, ২০১৯ সালে ছিল ১.৯৩ টাকা ও ২০১৮ সালে ছিল ১৪.১৯ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০১৮ সালে ৫ শতাংশ স্টক, ২০১৭ সালে ১০ শতাংশ স্টক, ২০১৬ সালে ৫ শতাংশ স্টক, ২০১৫ সালে ১০ শতাংশ, ২০১২ সালে ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। তবে ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত ৫ বছর কোম্পানিটির বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়া হয়নি।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২১০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৮ সালে তালিকাভুক্ত হয় কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৪৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ১৪ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৩৬৪ টি।

ডিএসই’র তথ্য অনুযায়ি, ৩০ নভেম্বর ২০২৪ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ১৩.২০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭.৯২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭৮.৮৮ শতাংশ শেয়ার।

৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির শর্ট টার্ম লোন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে পাওয়া যায়নি তবে লং টার্ম লোন ৮৬৮ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা। একই সময় রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল -১৪৩৩ কোটি ২৮ লাখ টাকা।

গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩.২০ টাকা থেকে ৬.৭০ টাকার মধ্যে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সমাপনি দর ছিল ৩.৩০ টাকা। আজকের ওপেনিং ছিল ৩.৩০ টাকা। ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে জেড ক্যাটাগরির অবস্থান করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ