শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
শেয়ারবাজার

চলতি সপ্তাহে ৪ কোম্পানির পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক : চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানির ও ১ টি বন্ডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো ফু-ওয়াং ফুড, প্রিমিয়াম ব্যাংক পারপেচুয়াল বন্ড, আলহাজ টেক্সটাইল ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গছে।

ফু-ওয়াং ফুডের পর্ষদ সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকশান হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদমূল্য দারিয়েছে ২ টাকা ৩ পয়সা যা গত বছর ছিল ২ টাকা ৪৩ পয়সা।

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের পর্ষদ সভা আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ৩টায় অনুষ্ঠত হবে । সভায় চলতি বছরের ২৭ ডিসেম্বর থেকে আগামী ২৬ ডিসেম্বর পরযন্ত অর্ধবার্ষিকের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে প্রিমিয়ার ব্যাংক । গত বছরের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বরের বিপরীতে ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ মুনাফা দিয়েছে বন্ডটি।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের পর্ষদ সভা আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি শোকসান হয়েছে ৫ টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৭৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভি দারিয়েছে ৩৭ টাকা ৪৫ পয়সায় আগের হিসাব বছরে যা ছিল ৪৩.১৮ টাকা।

আলহাজ টেক্সটাইলের পর্ষদ সভা আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ