বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইপিও বরাদ্দে ইক্যুয়াল ডিস্ট্রিবিউশন পদ্ধতিই কেন সেরা? ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
advertisement
শেয়ারবাজার

ওরিয়ন ইনফিউশনের ১১১ কোটি টাকা লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন গত সপ্তাহের পাচ কার্যদিবসে ১১১ কোটি টাকার লেনদেন করেছে। হিসাব মতে দৈনিক ওরিয়ন ইনফিউশনের লেনদেন হয়েছে ২২ কোটি ২১ লাখ টাকা। উক্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট লেনদেনের ৬.৮৯ শতাংশ অবদানই কোম্পানিটির। ৩০ জুন, ২০২৪ কোম্পরিনিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৮ টাকা আগের হিসাব বছরে যা ছিল ২.৬ টাকা, ২০২২ সালে ছিল ২.১০টাকা, ২০২১ সালে ছিল ১.৩৭ টাকা ও ২০২০ সালে ছিল ১.৪৬ টাকা।

৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভি দারিয়েছে ১৫.৪৫ টাকা আগের হিসাব বছরে যা ছিল ১৪.৩২ টাকা, ২০২২ সালে ছিল ১৪.২২ টাকা, ২০২১ সালে ছিল ১৩.১০ টাকা ও ২০২০ সালে ছিল ১২.৬৬ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ১০ শতাংশ, ২০২২ সালে নগদ ২০ শতাংশ, ২০২১ সালে নগদ ১০ শতাংশ, ২০২০ সালে নগদ ১০ শতাংশ ও ২০১৯ সালে নগদ ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ