শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক
advertisement
শেয়ারবাজার

ইউনিয়ন ক্যাপিটালের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসসি সূত্রে জানা গেছে।
সূত্র মতে, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এর ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিডেট। ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এর দীর্ঘমেয়াদে ‘বিবিবি-’ রেটিং হয়েছে। আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-৪’। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -৩৫.১৭ টাকা যা ২০২২ সালে ছিল -১১.৯৫ টাকা, ২০২১ সালে ছিল -৮.০৩ টাকা, ২০২০ সালে ছিল -৩.০৮ টাকা ও ২০১৯ সালে ছিল -৬.১৩ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) ছিল -৫১.০৩ টাকা যা ২০২২ সালে ছিল -১৫.৮৬, ২০২১ সালে ছিল-৩.৯১, ২০২০ সালে ছিল ৪.১২ ও ২০১৯ সালে ছিল ৭.২১ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০১৮ সালে ৫% স্টক, ২০১৭ সালে ৫% স্টক, ২০১৬ সালে ১০% স্টক, ২০১৫ সালে ৫% নগদ ও ৭% স্টক ও ২০১৪ সালে ১০% স্টক লভ্যাংশ দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ