শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
শেয়ারবাজার

৪ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, নাহি অ্যালুমিনাম কম্পোজিট প্যানেল পিএলসি, আরামিত সিমেন্ট লিমিটেড ও স্কয়ার টেক্সটাইলস লিমিটেড।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

জানা যায়, স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে । কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড।

আরামিত সিমেন্ট লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবি+’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৫’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড।

নাহি অ্যালুমিনাম কম্পোজিট প্যানেল পিএলসির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ-’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। । কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

পপুলার লাইফ ইন্সুরেন্সের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ