শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
শেয়ারবাজার

পরিশোধিত মূলধন বাড়াতে পুনরায় আবেদন করবে স্যালভো কেমিক্যাল

পুঁজিবাজার ডেস্ক: পরিশোধিত মূলধন বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবারো আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ৬ কোটি ৪০ লাখ টাকা মূলধন বাড়ানোর পরিকল্পনা করেছে। এর জন্য কোম্পানিটি শেয়ার ইস্যুর নতুন মূল্য ১৬ টাকা (৬ টাকা প্রিমিয়ামসহ) নির্ধারণ করেছে।

তথ্য অনুসারে, স্যালভো কেমিক্যাল এ বছরের ২৩ মে ১০ টাকা অবহিত মূল্যে ৬ লাখ ৪ হাজার সাধারন শেয়ার ইস্যুর মাধ্যমে ৬ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধন বাড়ানোর পরিকল্পনা জানিয়েছিল। এজন্য কোম্পানির বিদ্যমান উদ্যোক্তা পরিচালকদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার ইস্যু করে নগদ টাকা সংগ্রহের কথা ছিল। কিন্তু মূলধন বাড়ানোর পরিকল্পনায় সম্মতি দেয়নি বিএসইসি।

ডিএসইর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৬ টাকা যা ২০২৩ সালে ১.৪৯ টাকা, ২০২২ সালে ছিল ১.৯৮ টাকা, ২০২১ সালে ছিল .৩৪ টাকা ও ২০২০ সালে ছিল .৩০ টাকা।

আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনভি) হয়েছে ১৬.২৪ টাকা যা ২০২৩ সালে ছিল ১৪.৯২ টাকা যা ২০২২ সালে ছিল ১৪.৫৮ টাকা, ২০২১ সালে ১২.৬৯ টাকা, ২০২০ সালের ১২.৪৬ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ২.৫০ শতাংশ নগদ, ২০২৩ সালে ৫ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ২ শতাংশ নগদ ও ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

কোম্পানিটি ১৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১১ সালে তালিকাভূক্ত হয়। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা এবং মোট শেয়ার ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৯৩ টি।

ডিএসই’র তথ্য অনুযায়ি, ৩০ নভেম্বর ২০২৩ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ২৫.১৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭.৫৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৬৭.২৮ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির শর্ট টার্ম লোন ছিল ৬১ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা এবং লং টার্ম লোন ছিল ৫২ কোটি ২৩ লক্ষ ১০ হাজার টাকা। একই সময় কোম্পানিটির রিসার্ভ অ্যান্ড সারপ্লাস ছিল ৩১ কোটি ৯৮ লাখ টাকা।

সূত্র মতে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২২.৩০ টাকা থেকে ৬৫.৫০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৪.৩০ টাকা ও আজকের ওপেনিং ছিল ২৪.৬০ টাকা।

২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ’বি’ ক্যাটাগরির অবস্থান করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ