বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

ডোরিন পাওয়ারের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ (ক্যাশ) লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ৫০ পয়সা লভ্যাংশ পাবেন সাধারণ শেয়ারহোল্ডাররা (স্পন্সর ও পরিচালক ব্যতীত)।  

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।  

জানা গেছে, আলোচিত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ০৩ পয়সা, যা আগের হিসাববছরে ছিল ৩ টাকা ১৯ পয়সা।  

অন্যদিতে গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ৫৭ টাকা ১২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৫২ টাকা ৪৩ পয়সা।  

আলোচ্য বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৬ পয়সা, যেখানে আগের বছর ছিল ১১ টাকা ৭৮ পয়সা।  

কোম্পানিটির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে  অনুষ্ঠিত হবে। এছাড়া  লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ