মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
শেয়ারবাজার

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন একই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ৪৩ কোটি ৮৩ লক্ষ ১৩ হাজার ৫৮০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে| ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৩৫৮ কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ১৬৮ টাকা|

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১০৪.৯৫ পয়েন্ট বেড়ে   ৫৬২৫.৩৫ ডিএস-৩০ মূল্য সূচক ৪৬.৯০ পয়েন্ট বেড়ে ২১১৯.৮১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.৩৫ পয়েন্ট বেড়ে ১১২৯.০০ পয়েন্টে দাঁড়িয়েছে| লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানীর শেয়ার|             

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি থাই, সামিট এলায়েন্স পোর্ট, জেনেক্স ইনফোসিস, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, এশিয়াটিক ল্যাবেটোরিজ, ব্র্যাক ব্যাংক, বিডি থাই ফুড, সোনারগাঁও টেক্সটাইল ও পিপলস ইন্স্যুরেন্স|   
   
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রভাতী ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স,  আইপিডিসি, কর্ণফূলী ইন্স্যুরেন্স, বিডি থাই, ইউনাইটেড ফাইন্যান্স, এমটিবি, তাক্কাফুল ইন্স্যুরেন্স, বীকন ফার্মা ও ন্যাশনাল হাউজিং|   

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো, মেঘনা কনডেন্সড মিল্ক, শ্যামপুর সুগার, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, মেঘনা পেট, এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, জিল বাংলা সুগার ও এসকে ট্রিমস|   

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৬৩০৩১৯৩০৩৫০.০০।    

 

সর্বশেষ পাওয়া সংবাদ