বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
জাতীয়

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ

নিরাপদ সড়ক নিশ্চিত করতে আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে না।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

বিআরটিএ জানায়, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সরাসরি অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

এতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫ ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৫৫ বিধি অনুযায়ী— সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কেবল নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।

নিরাপদ সড়ক নিশ্চিতকরণের এই উদ্যোগ বাস্তবায়নে গণপরিবহন মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ