শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

সূচকের সাথে বেড়েছে লেনদেনও

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন একই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ৪৯ কোটি ১৫ লক্ষ ৪৬ হাজার ২০৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৪৫৬ কোটি ১২ লক্ষ ৩৫ হাজার ৬৯২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৫.৪১ পয়েন্ট বেড়ে ৫৬৪০.৭৬ ডিএস-৩০ মূল্য সূচক ৮.৩৩ পয়েন্ট বেড়ে ২১২৮.১৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.২৮ পয়েন্ট বেড়ে ১১৩৪.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানীর শেয়ার।           

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- আইপিডিসি, এনসিসি ব্যাংক,  বেক্সিমো ফার্মা, সামিট এলায়েন্স পোর্ট, সিটি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, তৌফিকা ফুড, পিপলস ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক ও বিডি থাই ফুড।
   
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সোনারগাঁও টেক্সটাইল, বারাকা পতেঙ্গা পাওয়ার, শাইনপুকুর সিরামিক, এনার্জি প্যাক, অ্যাপেক্স স্পিনিং, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স,  আইপিডিসি, ডেফোডিল কম্পিউটার,  আল-হাজ্ব টেক্সটাইল ও ন্যাশনাল ফিড মিল।  

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট মি. ফা.১ স্কীম১, শ্যামপুর সুগার, বিআইএফসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ঢাকা ডাইং, মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স ও উসমানিয়া গ্লাস।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৭০১০২১১৫৮১৮.০০।    

সর্বশেষ পাওয়া সংবাদ