সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা
advertisement
রাজনীতি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নড়াইল-২ আসনের সৈয়দ ফয়জুল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বদশ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মাশরাফীকে সমর্থন জানিয়ে তিনি এমন পদক্ষেপ নেন।

আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের মহিষখোলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

লিটু বলেন, এই স্বল্প সময়ে সব কেন্দ্রে এজেন্ট দেওয়া, পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজ ইচ্ছায় সরে দাঁড়াচ্ছি। পাশাপাশি রাজনীতি থেকেও সরে গেলাম। এখন থেকে আর রাজনীতি করব না। এ সময় তিনি মাশরাফিকে সমর্থন জানিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অনুরোধ জানান।

এর আগে গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় লিটুর প্রার্থিতা বাতিল করেন। পরে উচ্চ আদালতের আদেশ গত ২৮ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পান তিনি। পরদিন ২৯ ডিসেম্বর থেকে ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠে নামেন লিটু।

সর্বশেষ পাওয়া সংবাদ