শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

মারধর করে আ.লীগ সভাপতির মুজিবকোর্ট ছিড়ে দিলেন নৌকার সমর্থকরা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তুফা বিশ্বাসকে মারধর করে গায়ে থাকা মুজিককোর্ট ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।

শনিবার রাতে সদর উপজেলার শংকরপুর গ্রামে নৌকার সমর্থকরা তার উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও গায়ে থাকা মুজিবকোর্ট ছিড়ে ফেলেন।

রোববার দুপুরে ঝিনাইদহ শহরে ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তুফা বিশ্বাস।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, রাতে তিনি মাইক্রোযোগে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী প্রচারণায় শংকরপুর গ্রামের যান। গাড়ি থেকে নেমে তিনি ওমর আলীর চায়ের দোকানে নামেন। এ সময় নৌকা প্রতিকের সমর্থক চন্ডিপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে জোবায়ের মীর, একই গ্রামের কফিল উদ্দীনের ছেলে মীর কামরুজ্জামান, আমির হোসেনের ছেলে হেলাল উদ্দীন ও নুর ইসলামের ছেলে আজিজুল ইসলাম তাকে গাড়ি কলার চেপে ধরে টেনে হ্যাচড়ে বেদম মারপিট করেন। এ সময় তার গাঁয়ে থাকা মুজিবকোর্টটি টেনে ছিড়ে ফেলা হয়। তাকে এলাকায় গিয়ে নৌকার বিরুদ্ধে ভোট করলে খুন জখমের হুমকীও দেয়া হয়। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনার পর থেকে ঈগল প্রতিকের পক্ষে নিজ এলাকায় তিনি প্রচারাভিযান চালাতে পারছেন না বলেও লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়।

তোফাজ্জেল হোসেন তুফা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “স্বতন্ত্র প্রার্থী ও নৌকার প্রার্থী দু’জনায় জেলা আওয়ামী লীগের নেতা। দলীয় সভাপতির ঘোষনার কারণে আমি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করছি। এটা তো আমার অপরাধ নয়। তিনি আক্ষেপ করে বলেন, আমি স্বাধীনতার পর থেকে ৫১ বছর আওয়ামী লীগ করছি। বহু বছর ধরে গান্না ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছি। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষনে উজ্জীবিত হলে মুজিবকোর্ট গায়ে পরেছি, অথচ সেই কোর্ট ছিড়ে ফেলা হলো। আমি সদর থানায় অভিযোগ দিয়েছি, এর বিচার চাই”।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে, রেজাউল মাষ্টার, আলমগীর হোসেন ও আমিন হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ