বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইপিও বরাদ্দে ইক্যুয়াল ডিস্ট্রিবিউশন পদ্ধতিই কেন সেরা? ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
advertisement
রাজনীতি

ফেরদৌসের প্রচারণায় আ.লীগের দুই গ্রুপের মারামারি, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর হাতিরপুল সড়কে নির্বাচনি প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া আহতরা হলেন- জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরি (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জ্বলসহ (৩০) আরও কয়েকজন।

image-67

জানা গেছে, নির্বাচনী প্রচারণার মিছিলে কারা সামনে দাঁড়াবে এটি নিয়ে ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

এ বিষয়ে ঢাকা মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমসম্পাদক মোশারফ হোসেন রাজা বলেন, দুপুরে আমরা ঢাকা-১০ এ নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশ নিই। পরে হাতিরপুল থেকে মিছিল সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার সময় সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সমর্থকরা আক্রমণ করেন। লাঠিসোঁটা দিয়ে আমাদের নেতাকর্মীদের পেটাতে থাকেন। এতে অন্তত ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী আহত হন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ