বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইপিও বরাদ্দে ইক্যুয়াল ডিস্ট্রিবিউশন পদ্ধতিই কেন সেরা? ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
advertisement
রাজনীতি

সাইকেল চালিয়ে ভোট চাইলেন নায়ক ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় নিজ এলাকায় সাইকেল চালিয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদ।

আজ শুক্রবার (২৯শে ডিসেম্বর) সকালে জিগাতলা বাসস্ট্যান্ডের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে সাইকেল শোভাযাত্রা শুরু হয়। এ সময় তার সঙ্গে ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট সংগঠনের শতাধিক সাইক্লিস্টরাও অংশ নেন।

নির্বাচনী প্রচারণার পাশাপাশি নাগরিক সুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

নায়ক ফেরদৌস আরও বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হবে। তাদের যোগ্য করে গড়ে তুলতে আমাদের সুযোগ করে দিতে হবে।

উল্লেখ্য, ঢাকা-১০ আসন রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, শিক্ষা-প্রতিষ্ঠান, বিজনেস হাব ও বঙ্গবন্ধুর বাড়িসহ অনেক কারণেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ