রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলার খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট : পুলিশ বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারে ছানিমুক্ত হবে সিরাজগঞ্জ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত ফুলপুরে নিখোঁজের দুই দিন পর কৃষকের গলা কাটা লাশ উদ্ধার আজ দেখছেন শেষ পর্ব - কোম্পানি আইনে সংযোজনের জন্য হাইকোর্টের ১৪টি বিশেষ প্রস্তাব আওয়ামী লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি, পাঁচ বছরে করব: এমপি আলীম ১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ টেক্সপ্রো ইকো অ্যাপারেল'র সাথে এনসিসি ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
advertisement
রাজনীতি

আওয়ামী লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি, পাঁচ বছরে করব: এমপি আলীম

সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৭ বছরে রাজাপুরে যে উন্নয়ন করতে পারেনি, বিএনপি সরকার পাঁচ বছরে তা করে দেখাবে।

শনিবার (২১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজের চারতলাবিশিষ্ট নির্মাণাধীন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিরুল ইসলাম খাঁন আলীম বলেন, বিগত ১৭ বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাতের ভোটে নির্বাচিত হয়েছে। জনগণের ভোটে তারা কখনো নির্বাচিত হয়নি। অন্যদিকে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণ ভালোবেসে বিপুল ভোটে তাদের বিজয়ী করেছে।

তিনি বলেন, জনগণের চাহিদা তাদের কাছে সবার আগে। মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বিএনপি সরকারের প্রধান তারেক রহমানের নেতৃত্বে ব্যাপক উন্নয়নকাজ করা হচ্ছে।

এমপি আলীম আরও বলেন, ৫ আগস্টের পর থেকে তারা জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আসছেন। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।

এ ধরনের রাজনীতিতে কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ তাদের সঙ্গে আছে। জনগণকে সঙ্গে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি প্রতিহত করা হবে।

অনুষ্ঠানে রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন বাদশার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্যসচিব বনি আমিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ