রবিবার, ১১ অক্টোবর ২০২৬
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
সাইবার নিরাপত্তায় অক্টোবর জুড়ে ডিএসইর বিশেষ কর্মসূচি নীতিমালা জারি - ফায়ার সার্ভিসে একই কর্মস্থলে তিন বছর হলেই বদলি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, দ্বিতীয় কাফকো স্থাপনেও আগ্রহী বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ রিয়াদে কিং খালিদ বিমানবন্দরে হুথির হামলা, ঢাকার ৫ ফ্লাইট বাতিল গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ১৫ অক্টোবর নাভানা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় ২ বাংলাদেশি নিহত: বাংলাদেশের তীব্র নিন্দা
advertisement
রাজনীতি

বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে ফিরেছে।

রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তার মরদেহ বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তার লাশ গ্রহন করেন তার বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন। 

এর আগে তার বোনের ছেলে সোহানুর রহমানের কাছে কলকাতা থেকে মরদেহ হস্তান্তর করে যথাযথ কর্তৃপক্ষকে অনাপত্তিপত্র দেন বলেও জানায় দূতাবাস। পুলিশ প্রহরায় রোটনের মরদেহ বেনাপোল চেকপোস্ট থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ আগস্ট পাসপোর্ট ব্যবহার করে বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যান রোটন। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার জন্য তার মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুমতিপত্র ইস্যু করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।

রোটনের মরদেহ হস্তান্তরের সময় পুলিশ, বিজিবি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ভোর থেকে বেনাপোল চেকপোস্ট সীমান্ত এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। সীমান্ত এলাকায় সাধারণ মানুষজন চলাচল প্রায় বন্ধ করে দেওয়া হয়।

রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন তিনি।

ছাত্রলীগের পর রোটন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হন তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ