রবিবার, ১১ অক্টোবর ২০২৬
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ অক্টোবর নাভানা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় ২ বাংলাদেশি নিহত: বাংলাদেশের তীব্র নিন্দা রোনালদোকে সাময়িক নিষিদ্ধ করল পর্তুগিজ ফেডারেশন নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ-ইআইবির চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক  অনুদান দিল উপজেলা বিএনপি নভেম্বরে চালু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলা, বাংলাদেশিসহ নিহত ১২ চার্টার্ড সেক্রেটারীদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আইসিএসবি’র সেমিনার অনুষ্ঠিত
advertisement
জাতীয়

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় ২ বাংলাদেশি নিহত: বাংলাদেশের তীব্র নিন্দা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। 

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, গত ১০ অক্টোবরের ওই হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। ওই হামলায় দুজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুসহ অনেকের মৃত্যু হয়েছে। অসংখ্য আহত হয়েছে; যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মৃত ও আহত বাংলাদেশিদের বিবরণ পেতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার সুবিধার্থে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশি নিহতদের পরিবারসহ শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানায় বাংলাদেশ এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করে। বেসামরিক জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য এবং অবিলম্বে বন্ধ করা উচিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই হামলার মুখে বাংলাদেশ সৌদি আরব সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ অবিলম্বে যুদ্ধ বন্ধ, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষা এবং সংলাপ ও কূটনৈতিকতার মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়।

রোববার (১১ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে দেশটির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) জানায়,  রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জনের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হয়েছেন আরও ৩০৯ জন।

শনিবার গভীর রাতের ওই হামলায় চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং একজন করে মার্কিন, মিশরীয়, জর্ডানীয়, সিরীয়, ফিলিস্তিনি ও সুদানি নাগরিক নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলায় সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে এক বিবৃতিতে জিএসিএ জানায়, হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তারা ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং আহতের সঠিক সংখ্যা নির্ধারণ করছেন।

ইয়েমেনে হুতির বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট যাত্রী টার্মিনালে হামলার জন্য গোষ্ঠীটিকে দায়ী করেছে। ঘটনাটিকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে জোটটি। এর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ‘প্রচলিত আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী এই সন্ত্রাসী হামলার জবাব দৃঢ়ভাবে দেয়া হবে।’

আল-মালিকি এক্সে দেয়া পোস্টে আরেকটি ঘটনার কথাও নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে সৌদি আরবে হুতির হামলার, বিশেষ করে কিং খালিদ বিমানবন্দরে হামলার, কঠোর নিন্দা জানিয়েছেন। জিএসিএর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কিং খালিদ বিমানবন্দরে হুতির হামলায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত হন। তাদের মধ্যে একজন পাইলট ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ