বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
গণপিটুনিতে নিহত - আদালতের নির্দেশে সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় ১৫ অক্টোবর সেলভো কেমিক্যালের পর্ষদ সভা নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভার তারিখ ঘোষণা গৌরীপুরে অগ্নিকাণ্ডে ঝলমল সিনেমা হলসহ ২০টি দোকান পুড়ে ছাই নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা - হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ-স্যালাইন ও কিট সরবরাহ নিশ্চিত করেছে সরকার শেষ হলো এক যুগের অবসান - বুয়েনস আয়ার্সে মেসির আবেগঘন বিদায় ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর
advertisement
জাতীয়

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি এসব এলাকার তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

জরুরি মেরামত কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ