বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫ হাজার ৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালে ২ হাজারেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি/স্টেন্টিং সম্পন্ন ২২ অক্টোবর সাধারণ ছুটি - দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অস্কারের ৯৯তম আসরে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু
advertisement
জাতীয়

২২ অক্টোবর সাধারণ ছুটি

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে। এর ফলে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পূর্বঘোষণা অনুযায়ী, এবার দুর্গাপূজার মূল ছুটি ছিল ২০ অক্টোবর (মঙ্গলবার) এবং ২১ অক্টোবর (বুধবার)। এর ঠিক পরের দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার হওয়ায় পূজার ছুটি এক দিন বৃদ্ধি পেল।

পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। অর্থাৎ, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

২০২৬ সালের শারদীয় দুর্গা পূজা শুরু হবে ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে এবং বিজয়া দশমীতে সমাপ্তি ঘটবে ২১ অক্টোবর।

পূজার মূল দিনগুলোর তালিকা-
• মহাষষ্ঠী: ১৬ অক্টোবর ২০২৬ (শুক্রবার)
• মহাসপ্তমী: ১৭ ও ১৮ অক্টোবর ২০২৬ (শনিবার ও রবিবার - পঞ্জিকা মতে দুই দিন সপ্তমী)
• মহাঅষ্টমী ও সন্ধিপূজা: ১৯ অক্টোবর ২০২৬ (সোমবার আনুমানিক)
• মহানবমী: ২০ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার)
• বিজয়া দশমী: ২১ অক্টোবর ২০২৬ (বুধবার)

▐ সর্বশেষ পাওয়া সংবাদ