বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫ হাজার ৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালে ২ হাজারেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি/স্টেন্টিং সম্পন্ন ২২ অক্টোবর সাধারণ ছুটি - দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অস্কারের ৯৯তম আসরে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু
advertisement
বিনোদন

অস্কারের ৯৯তম আসরে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

আসছে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের আলোচিত চলচ্চিত্র ‘রইদ’ সিনেমা। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর উদ্যোগে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’র দীর্ঘ বিশ্লেষণ ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সিনেমাটিকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ঘোষণা করা হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএস-এর সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে চূড়ান্ত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম প্রকাশ করেন।

কমিটি সূত্রে জানা যায়, ৯৯তম অস্কারে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা অর্থাৎ গত ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট ৫টি চলচ্চিত্র জমা পড়েছিল। ছবিগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

এর মধ্যে ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে বাকি ৪টি চলচ্চিত্রের শৈল্পিক ও নান্দনিক দিক বিবেচনা করে ‘রইদ’-কে অস্কারে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কমিটি।

ড. জহিরুল ইসলাম কচির নেতৃত্বে ৬ সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম এবং শাহরীন আক্তার সুমি।

সংবাদ সম্মেলনে আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মনোনয়নের মধ্য দিয়ে ‘রইদ’ বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ও সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়ের জোরালো প্রতিনিধিত্ব করবে এবং আন্তর্জাতিক দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ