শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

এক দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো.আব্দুস শহীদ এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল থানা পুলিশের দল কারাগার থেকে ১দিনের রিমান্ডের জন্য নিয়ে যায়।

মৌলভীবাজার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার এ বিষয়টি নিশ্চিত করে জানান, ১ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হবে। পরে বিজ্ঞ আদালত থেকে আবারও কারাগারে পাঠানো হবে।

গত বুধবার (২৭শে নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা করা হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিছবাহুর রহমান ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিআর-২৪৯/২৪, শ্রীমঙ্গল থানা মামলা নং-২৪, তারিখ ২৪ /১০ ২০২৪,ধারা-১৪৩/৩২৩/৩০৭/ ৪২৭/ ১১৪/৫০৬(২) তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪।

গত ২৪ নভেম্বর কৃষিমন্ত্রীকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্থান্তর করা হয়।

জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করে আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

উল্লেখ্য,৩০ অক্টোবর সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর তার নিজ বাসা থেকে উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে।

সর্বশেষ পাওয়া সংবাদ