শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

বিচারকের স্বাক্ষর জাল করে পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে মামলা

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া অ্যাফিডেভিটের মাধ্যমে বেনাপোলের একটি পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) শার্শা উপজেলার যাদবপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে তনিমা তাসনুভা বাদী হয়ে তিনজনকে আসামি করে এ মামলা করেছেন।

আসামিরা হলেন- শার্শা উপজেলার বসতপুর গ্রামের দুদু মিয়ার দু’ছেলে আনোয়ার হোসেন ও জামাল হোসেন এবং ভবের বেড় গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ইব্রাহিম হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

তনিমা তাসনুভা অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশন এবং এর জমি পৈত্রিক সূত্রে শার্শা উপজেলার কাগজ পুকুরের মেসার্স তনিমা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী তিনি। তার জ্বালানি ও খনিজ সম্পদ অধিদপ্তর খুলনার সনদপত্র রয়েছে। কিন্তু আসামি আনোয়ার হোসেন ও জামাল হোসেন চক্রান্ত করে অপর আসামি ইব্রাহিম হোসেনের সহায়তায় একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও সিল জাল করে একটি ভুয়া অ্যাফিডেভিট তৈরি করেন। ওই অ্যাফিডেভিটে মেসার্স তনিমা ফিলিং স্টেশনের সাবেক স্বত্বাধিকারী গোলাম কিবরিয়ারও স্বাক্ষর জাল করা হয়। এই ভুয়া অ্যাফিডেভিটের মাধ্যমে আসামিরা মেসার্স তনিমা ফিলিং স্টেশন দখলের চেষ্টা চালায়। বিষয়টি তনিমা তাসনুভা জানতে পেরে আদালতকে অবহিত করে। পরে আদালতের মাধ্যমে তিনি জানতে পারেন, অ্যাফিডেভিটটি ভুয়া এবং এতে বিচারকের স্বাক্ষর ও সিলও জাল। এ কারণে তিনি আদালতে মামলা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ