শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

বগুড়ায় সৌরভ হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার টিএমএসএস টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী সৌরভ হোসেন হত্যার ঘটনায় মামলার প্রধান ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বগুড়া র‍্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে রাজশাহী জেলার মতিহার উপজেলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার প্রধান ২ আসামি বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার আলমগীর তালুকদারের ছেলে নাজিম তালুকদার (২০) এবং নাজমুল তালুকদার (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র‍্যাব-১২ এবং রাজশাহী র‍্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে রাজশাহীর মতিহার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর রাত ১০ টায় ঠেঙ্গামারা এলাকার একটি দোকানে চাচাতো ভাইয়ের সঙ্গে বসেছিলেন সৌরভ। এ সময় সেখানে তাদের আরও কয়েকজন বন্ধু আসে এবং তাদের সঙ্গে চলে যান সৌরভ। কিছুক্ষণ পর সৌরভকে নিয়ে যাওয়া এক বন্ধু মোবাইলে তার স্বজনদের জানায়, সৌরভ বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ দেখতে পান। সৌরভের মাথার পেছনে ও শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন এবং বন্ধুদের পালিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়। স্বজনরা বলছেন, পূর্ব কোনও বিরোধের জেরে বন্ধুরা তাকে ডেকে নিয়ে আঘাতে হত্যা করেছে। কারণ মহাসড়কের সম্ভাব্য স্থানে রক্ত দেখা গেলেও দুর্ঘটনার কোনও চিহ্ন পাওয়া যায়নি। টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ রেখে পালিয়ে যায় তারা। এঘটনায় নিহত সৌরভের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় ৬ জন এজাহার নামীয় ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার বিএন, এম আবুল হাশেম সবুজ জানান, আসামিদের গ্রেপ্তারের পর বগড়া সদর থানায় পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ