বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইপিও বরাদ্দে ইক্যুয়াল ডিস্ট্রিবিউশন পদ্ধতিই কেন সেরা? ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
advertisement
আইন-আদালত

নড়াইলে দুই ভাইকে হত্যা: যুবদল সভাপতিসহ ২৯ জন কারাগারে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে দুই ভাইকে হত্যা, যুবদল সভাপতিসহ ২৯ জন কারাগারে। নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখ (৩৫) হত্যা মামলায় লোহাগড়া উপজেলা যুবদল সভাপতিসহ ২৯ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৭ নভেম্বর) আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক হেলাল উদ্দিন জামিন নামুঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন বিকেলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন-লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খাঁন মাহমুদ আলম, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর কবির ওরখ লিন্টু শেখ, ইকবাল শেখ, কালাম শেখ, দেলবার খান, জহির খান, তহিদুল খান, আবির খান, হিরন মৃধা, হাসান মৃধা, মশিয়ার মৃধা, বাচ্চু শেখ, জিল্লুর রহমান, ঝন্টু শেখ, বুলি শেখ, তানভির মৃধা, আদর মল্লিক, শাহাজান মল্লিক, হিদা শেখ, বরকত শেখ, হালিম খান, সৈকত সরদার, লুলু শেখ, আজাদ শেখ, সোহেল মৃধা, মাসুম শেখ, মামুন মৃধা এবং শেখ ফারুক মৃধা।

উল্লেখ্য, চলতি বছরের (১১ সেপ্টেম্বর) আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ নিহত হন। এ ঘটনায় তাদের আরেক ভাই ইরান শেখসহ মোট ৫ জন আহত হন। ঘটনার তিনদিন পরে ১৪ সেপ্টেম্বর নিহতদের বড় ভাই মল্লিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ শেখ উপজেলা যুবদলের আহ্বায়কসহ ৩৬ জনকে অভিযুক্ত করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন

▐ সর্বশেষ পাওয়া সংবাদ