শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

শেরপুরে জেল পলাতক আসামি গ্রেফতার

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেল ভাঙ্গা কারাগার থেকে পলাতক বিচারাধীন মামলার আসামি সাইফুল ইসলাম লিটন (৪৫)’কে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

গ্রেপ্তারকৃত আসামি সাইফুল ইসলাম লিটন শেরপুর জেলার শ্রীবরদীর সাতানি এলাকার হারুন অর রশীদের ছেলে।

শনিবার (১৬ নভেম্বর) রাতে শ্রীবরদীর চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: আব্দুল হাই চৌধুরী রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন পূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় ১৬ নভেম্বর রাতে শ্রীবরদীর চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে জেল পলাতক লিটনকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ধৃত হাজতী লিটনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর জেলার শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। জেল পলাতক এসব হাজতী ও কয়েদীদের বিরুদ্ধে র‍্যাবের জোড় অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ