শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক : হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। চকবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বড় ছেলে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, চকবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সোলায়মানকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতারা। হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ