মঙ্গলবার, ০৫ মে ২০২৬
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি

৭টি পদে ১৩০ জনকে নিয়োগ দেবে পরমাণু শক্তি কমিশন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ৭টি পদে ১৩০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ৭ মে ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ২৭ মে বিকেল ৫টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এসএসসি ও অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

১. পদের নাম: সায়েন্টিফিক অফিসার
পদসংখ্যা: ৩০

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণি/বিভাগসহ এমএসসি ডিগ্রি। সব ক্ষেত্রে এমএসসিতে থিসিস আবশ্যক। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১৭

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী পরীক্ষাগুলোয় প্রথম বিভাগ/শ্রেণিসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: মেডিক্যাল অফিসার

পদসংখ্যা: ২৬

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগসহ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: কম্পিউটার টাইপিস্ট

পদসংখ্যা: ৩২

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের ট্রেড সার্টিফিকেট।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

৬. পদের নাম: জেনারেল অ্যাটেনডেন্ট-২

পদসংখ্যা: ৮

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৭. পদের নাম: স্যানিটারি অ্যাটেনডেন্ট-২

পদসংখ্যা: ৮

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: ৭ মে ২০২৬ তারিখে ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর হবে হবে।

** ৪ ও ৫ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন শুরু: ৭ মে ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ২৭ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা

বয়স: ৭ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে  এখানে ক্লিক করুন । বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ২২৩ টাকা, ৪ নং পদের জন্য ১১২ টাকা, ৫-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন-

আবেদনের অফিসিয়াল লিংক
http://baec.teletalk.com.bd

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ