বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
কর্পোরেট

বরিশালের টগবগে তরুণ আরিফের সফল সিনেমাটোগ্রাফার হওয়ার গল্প

বরিশাল, বাকেরগঞ্জ থানার একজন উদ্যোগী, টগবগে তরুণ সফল সিনেমাটোগ্রাফার আরিফ হোসেন। ডাক নাম আরিফ। একটা সময় হতে চেয়েছিলেন প্যাথলজিস্ট, সেখান থেকে আজ একজন সিনেমাটোগ্রাফার। তার সিনেমাটোগ্রাফি করার গল্পটা শুরু হয়েছিল ২০১৩ সালে এসিস্টেন্ট হিসেবে। Canon 6D ক্যামেরা দিয়েই তার সিনেমাটোগ্রাফির পথচলা শুরু।

২০১৬ সালে সর্বপ্রথম বাবার কাছ থেকে টাকা নিয়ে Canon 6D ক্যামেরা কিনেন তিনি। এরপর থেকে তিনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিবাহের প্রোগ্রাম বেশি করতেন। পরবর্তীতে তিনি মডেল শুট শুরু করেন। সিনেমাটোগ্রাফি  জীবনে তার প্রথম ইনকাম ছিল ২/৩ দিন কাজ করে ৪০০ টাকা এই দিয়েই তার ক্যারিয়ার শুরু। যদিও তার খরচ তখন ও তার বাবা দিতো। এভাবে চলতে চলতে মাঝপথে করোনা মহামারীর সময় অনেক প্রতিকূলতার কারনে থেমে যেতে চেয়েছিলেন তিনি। তবে তিনি এর শেষটা দেখতে চেয়েছিলেন। তাই আর হাল ছাড়তে রাজি হননি। দীর্ঘ পথচলায় ইতোমধ্যে অনেকগুলো টিভি চ্যানেলের সাথে কাজ করেছেন এবং নাটকেও সিনেমাটোগ্রাফি করেছেন, সাথে অনেক পত্রিকার ও বেশ কিছু শুট করেছেন।

সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫ এ কাজ করেছেন তিনি। তাছাড়া বেশ কিছু ফ্যাশন হাউজের সাথে তিনি নিয়মিত কাজ করে চলছেন। আর অর্জন করেছেন মানুষের অগনিত ভালোবাসা।

আরিফ বলেন, নতুনদের জন্য এখন সাজেশন হলো, ক্যামেরা কিনেই রাতারাতি ফটোগ্রাফার/সিনেমাটোগ্রাফার ভাবাটা উচিৎ নয়। আগে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, তিনি আরও বলেন জানার শেষ নেই। আর তাই অনেক অনেক প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে শানিত করে তবেই এই পেশায় আসতে হবে। ভবিষ্যৎ নিয়ে এই তরুন উদ্যোক্তা আরিফ এর ইচ্ছে, দেশবাসীকে আরো ভালো ভালো কাজ উপহার দেয়া এবং তার ক্যারিয়ারের সুনাম বইয়ে আনা।

সর্বশেষ পাওয়া সংবাদ