বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার 3rd Quarter Un-Audited Financial Statements of Northern Islami Insurance PLC. হরমুজ প্রণালিতে জাহাজে আগুন চিত্রনায়ক সালমান শাহ হত্যা - ফের খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
advertisement
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ‘ইউকেএমটিও’এ তথ্য জানায়। তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

ইউকেএমটিও জানিয়েছে, ওই এলাকা দিয়ে অতিক্রমকারী অন্য একটি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা এ সংক্রান্ত খবর পেয়েছে। ওমানের খাসাব উপকূল থেকে মাত্র নয় নটিক্যাল মাইল (প্রায় ১৭ কিলোমিটার) উত্তরে জাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বজুড়ে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগত এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে ইরান। এমনকি অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের অভিযোগে বেশ কিছু জাহাজে হামলাও চালিয়েছে দেশটি।

ইরানের এসব পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ