মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
আগামী ১৫ অক্টোবর বীকন ফার্মার পর্ষদ সভা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ - সুশাসন নিশ্চিতে জন্ম-মৃত্যু নিবন্ধন আইন সংস্কারের আহ্বান নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে কোম্পানি সচিব নিয়োগ খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র আঘাতে বাংলাদেশি নিহত নোবেল পুরস্কারের ইতিহাসে অনন্য নজির: ৭ সফল পিতা-পুত্রের গৌরবগাথা ২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ - বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন
advertisement
আন্তর্জাতিক

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র আঘাতে বাংলাদেশি নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজীব হোসেন (২৬) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করে এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে নিহত বাংলাদেশির পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজিবের পরিবার ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করছে।

মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তা দ্রুত দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ